ভারতের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি:- ভারতের রাজস্থানের যোধপুরে দুই সম্প্রদায়ের মধ্যে নিজ নিজ পতাকা টানানো নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জেরে কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গুজব ছড়ানো ঠেকাতে যোধপুরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।

পুলিশ জানিয়েছে, ঈদের আগের দিন রাতে যোধপুর শহরের জালোরি গেট এলাকায় পতাকা টাঙানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবারও সংঘর্ষে জড়ায় পক্ষগুলো। যোধপুরের পাঁচটি এলাকা থেকে পাথর ছোড়াছুড়ি ও সহিংসতার খবর জানিয়েছ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের কারণে ঈদের জামাত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। যোধপুরে তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসবও পালিত হচ্ছে। দুই সম্প্রদায়ের দুই উৎসবের পতাকা টাঙানো নিয়ে সোমবার শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত সংঘর্ষে গড়ায়।