Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতে সিলিন্ডার গ্যাসের দাম হাজার টাকা ছাড়ালো, বিপাকে সাধারণ মানুষ

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি:- গত দেড় মাসে এই নিয়ে রান্নার গ্যাসের দাম দুই বারে ১০০ টাকা বাড়ল।

এর আগে গত ২২ মার্চ গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পরে দুইবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দু’মাসে হোটেল-রেস্তরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও ৪৫৭.৫০ টাকা বেড়েছে।রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এবার এক হাজার টাকার বেশি হয়ে গেলো। ভর্তুকির পরিমাণ কমে দাঁড়ালো মাত্র সাড়ে উনিশ টাকা। পশ্চিমবঙ্গে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হলো এক হাজার ২৬ টাকা।

এই প্রথমবার রান্নার গ্যাসের সিলিন্ডার এত দাম দিয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।সরকারি তথ্য বলছে, মনমোহন সরকারের শেষ বছরে রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হয়েছিল ৪৬ হাজার ৫০০ কোটি টাকা। মোদী সরকারের প্রথম বছরেই যা কমে দাঁড়ায় ৩৬ হাজার ৫০০ কোটি টাকায়। ২০২১-২২-এর প্রথম নয় মাসে রান্নার গ্যাসের ভর্তুকির অর্থ এসে দাঁড়ায় প্রায় দুই হাজার ৭০৬ কোটি টাকায়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, ‘‘ইউপিএ সরকারের আমলে প্রতি সিলিন্ডারে ৮২৭ টাকা করে ভর্তুকি দেওয়া হত। উপভোক্তাকে দাম দিতে হতো ৪১৪ টাকা। আজ ভর্তুকির পরিমাণ কমিয়ে গ্যাসের দাম হাজারে পৌঁছে দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:18 pm, Tuesday, 10 May 2022
28 Time View