Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

সিলেটে জামায়াত-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ৫

ডা. ওমর আলী সিলেট বিভাগীয় সংবাদদাতা:- সিলেটের জেলরোডে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জামায়াত-শিবির সংঘর্ষ

মঙ্গলবার (১৭ই মে) দুপুর ২টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টায় বিপুল সংখ্যক নেতাকর্মী বন্দর বাজার ওরিয়েন্টাল মার্কেটের সামনে থেকে গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের জেলরোড পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।এ সময় তারা রাস্তা অবরোধ করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে।

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ তাদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা বিপুল পরিমাণ ইট-পাটকেল পুলিশের ওপর নিক্ষেপ করে ও লাটিসোটা নিয়ে আক্রমণ করে। এ সময় তারা পুলিশের একটি মোটরসাইকেল ও কয়েকটি দোকান ভাঙচুর করে।

এতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদসহ আরও এক পুলিশ কর্মকর্তা আহত হন। আহত পুলিশ কর্মকর্তাদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Tuesday, 17 May 2022
32 Time View