Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

সরকার কাউকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সমালোচনার জবাব কোনভাবেই ‌‘মৃত্যুদণ্ড’ হয় না। ‘সমালোচনা’ এবং ‘মৃত্যুদণ্ড’ সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোন নাগরিকের মর্যাদাও ক্ষুন্ন করতে পারে না। মর্যাদা ক্ষুন্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোন ‘স্থাপনা’ বা ’বধ্যভূমি’ নয়।সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেয়া বা পানিতে চুবানি ‘উচিত’-এই ‘মূল্যবোধ’ এবং ‘রাজনৈতিক দর্শন’ সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙ্গে পড়বে। বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে ‘আইনের শাসন’, ‘গণতন্ত্র’ এবং ‘মানবিক মর্যাদা’ সুরক্ষায় সরকার অনুপযুক্ত। ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’- এই অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:52 pm, Friday, 20 May 2022
31 Time View