শিগগিরই পুরোপুরি মুক্ত হবে লুহানস্ক: রুশ প্রতিরক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:– খুব শিগগিরই লুহানস্ক অঞ্চলটি ইউক্রেনের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

শুক্রবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম তাস।তিনি আরও বলেন, লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার হয়েছে, এর ফলে শিগগিরই এই অঞ্চলটি পুরোপুরি মুক্ত হতে যাচ্ছে।

রুশ ভাষাভাষী অধ্যুষিত লুহানস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো।রাশিয়ার পশ্চিম সীমান্তে ন্যাটো ও আমেরিকার হুমকির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সীমান্ত এলাকায় ১২টি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিওপোল অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, আজভস্তাল ইস্পাত কারখানায় অবস্থান নেয়া এক হাজার ৯০৮ জন ইউক্রেনীয় আত্মসমর্পণ করেছে।

লুহানস্ক ও দোনেস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া।অবশ্য ২০১৪ সালেই কিয়েভের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল এই দুই অঞ্চলের মানুষ। এর পর থেকেই সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলছিল। এই দুই অঞ্চলকে একসঙ্গে ডনবাস বলা হয়। এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।