Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

একাধিক বিয়ে না করার পরামর্শ তালেবান নেতার

আন্তর্জাতিক সংবাদ:- ফরমান জারি করে অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের একাধিক বিয়ে না করার পরামর্শ দিয়েছেন আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

শুক্রবার (২০ মে) মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা দুই, তিন বা চার বিয়ে এড়ানোর জন্য ইসলামি আমিরাতের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

গত বছরের জানুয়ারি মাসে তালেবান ক্ষমতায় আসার আগে একই ধরনের ফরমানে নেতা ও কমান্ডারদের একাধিক স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।তিনি বলেছিলেন, এই প্রথার কারণে শত্রুরা আমাদের সমালোচনা করার সুযোগ পায়।

ভয়েস অব আমেরিকা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, অনেক অভিযোগের প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ের মোহরের অর্থ জোগাড় করতে কিছু তালেবান কর্মকর্তা তাদের ঊর্ধ্বতনদের দ্বারস্থ হন। দেশটির কিছু অংশে বিয়ের পণ হিসেবে দুই লাখ আফগানি ।

(২৬ হাজার ডলার) পর্যন্ত মোহর দিতে হয়। তালেবান কর্মকর্তারা দ্বিতীয় বিয়ের জন্য এই অর্থ জোগাড় করতে চান।২০২১ সালের ডিসেম্বরে তালেবান নেতৃত্বাধীন সরকার নারীদের অধিকারবিষয়ক এক ফরমান জারি করে। এতে বলা হয়, নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা উচিত হবে না। বিয়ের আগে অবশ্যই তাদের সম্মতি নিতে হবে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের ইস্যু করা ওই ডিক্রিতে বলা হয়, নারী কোনো সম্পত্তি নয়। বরং সে মহান ও স্বাধীন মানুষ। শান্তি বা বৈরিতা অবসানের বিনিময়ে তাকে কারো কাছে দেওয়া যাবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:39 am, Sunday, 22 May 2022
30 Time View