Jashore , Monday, 23 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

অনলাইন ডেস্ক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২২ মে) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলম ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী আতিক মুর্শেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির বটতলার দিকে আড্ডা দিচ্ছিলেন। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত আড্ডা দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা পায়রা চত্বরের দিকে ছিলেন। হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ না করেই টিএসসির বিভিন্ন জায়গায় পালিয়ে যান।

ছাত্রদলের কয়েকজন ঢাবি সাংবাদিক সমিতির দিকে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলার শিকার হন তারা। হামলার পর বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, স্ট্যাম্প নিয়ে টিএসসিতে জড়ো হন। ছাত্রদলের ওপর হামলার পক্ষে স্লোগান দেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে অবস্থান করছিলেন। হামলার বিষয়ে ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন, টিএসসিতে বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাকেও মারধর করে তারা। এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।

এতে আমাদের ৭-৮ নেতাকর্মী আহত হয়। সবচেয়ে গুরুতর আহত আতিক মোর্শেদ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেবো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:02 am, Monday, 23 May 2022
22 Time View