সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান
আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত
মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী
যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত
তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী
মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী
গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি
যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক
যুবদলের আংশিক কমিটি ঘোষণা
ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

আট সদস্যের কমিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে সুলতান সালাহউদ্দিন টুকুকে, যিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে, যিনি বিগত কমিটির সহসভাপতি।সিনিয়র সহসভাপতি পদে আনা হয়েছে মামুন হাসানকে, যিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
সহ সভাপতি পদ দেওয়া হয়েছে নুরুল ইসলাম নয়নকে, যিনি আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ছিলেন। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে, ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীনকে। টুকু-মুন্না কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকারকে, যিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দপ্তর সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান দুলালকে (সহসভাপতির পদ মর্যাদা)।প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আবার আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষেও পূর্ণাঙ্গ না হওয়ায় ওই কমিটি দিয়েই চলছিল সংগঠনের কার্যক্রম
Tag :



























