Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাশিয়ার হাতে আটক ব্রিটিশ সেনাদের মৃত্যুদণ্ডাদেশ

আন্তর্জাতিক সংবাদ// ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক দুজন ব্রিটিশ এবং মরক্কোর একজন নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে খবর দিচ্ছে রুশ মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।

ব্রিটেনের নটিংহামশায়ারের বাসিন্দা ২৮ বছরের এইডেন আসলিন, বেডফোর্ডশায়ারের বাসিন্দা ৪৮ বছর বয়স্ক শন পিনার এবং তৃতীয় আরেক ব্যক্তি মরক্কোর নাগরিক সাউদুন ব্রাহিমকে দোনেৎস্ক গণ প্রজাতন্ত্রের একটি আদালতে হাজির করা হয়। এই কোর্ট পরিচালনা করে রুশ সমর্থক বিদ্রোহীরা।

এই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এটি কার্যত রাশিয়ার অনুগত একটি আদালত।তাদের বিরুদ্ধে ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করার অভিযোগ আনা হয় বলে জানা গেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখলের, দোনেৎস্কের সাংবিধানিক শাসনব্যবস্থা উৎখাতের এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ব্যাপারে প্রশিক্ষণ নেবারও অভিযোগ আনা হয়।

তাদের আইনজীবীরা বলছেন এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।তবে দুই ব্রিটিশ ব্যক্তির পরিবার বলেছে তারা ইউক্রেনের সামরিক বাহিনীতে কাজ করতেন। বলা হচ্ছে তারা দুজনেই ২০১৮ সাল থেকে ইউক্রেনে বসবাস করছেন।তারা দুজনেই ইউক্রেন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বলে বলা হচ্ছে এবং যুক্তরাজ্য স্পষ্ট জানিয়েছে যে তারা যুদ্ধবন্দী এবং সেই হিসাবে তাদের শাস্তি থেকে অব্যাহতি পাবার অধিকার আছে।ব্রিটেন বলছে যুদ্ধে অংশ নেবার জন্য তাদের বিচারের মুখোমুখি করা উচিত হয়নি।

আরআইএ নিউজ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে: “দোনেৎস্ক পিপলস রিপাবলিক-এর সুপ্রিম কোর্ট ভাড়াটে সৈনিক ব্রিটিশ এইডেন আসলিন এবং শন পিনার এবং মরক্কোর সাউদুন ব্রাহিম-এর বিচারে প্রথম সাজা প্রদান করে তাদের মুত্যুদণ্ড দিয়েছে বলে আদালত কক্ষ থেকে খবর দিচ্ছেন আরআইএ নভোস্তির সংবাদদাতা”। ব্রিটিশ দুই বন্দীকে গতকাল রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকার আদালতে হাজির করা হয়। তাদের আটক রাখা হয়েছিল দোনেৎস্ক পিপলস রিপাবলিকে।

তাদের আদালতে হাজির করার একটি ভিডিও ফুটেজ থেকে দেখা যায় মি. আসলিন এবং মি. পিনার আদালতে শুধু নিশ্চিত করেন যে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তারা অবগত আছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণ ছাড়াই এই বিচার চলার ব্যাপারে তারা সন্তুষ্ট।কোনরকম সাহায্য ছাড়া তারা দাঁড়াতে পারছিলেন এবং দেখে মনে হচ্ছিল তারা কোথায় আছেন সে ব্যাপারে তারা ওয়াকিবহাল। এই অঞ্চলকে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ২০১৪ সালে। বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:21 pm, Thursday, 9 June 2022
21 Time View