Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সৌদির তেল স্থাপনায় হামলার হুমকি হুথিদের

আন্তর্জাতিক সংবাদ:- ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের উপদেষ্টা মোহাম্মদ তাহির আনাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যদি ইয়েমেন থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস চুরি করা বন্ধ না করে তাহলে তার দেশের সেনারা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। খবর পার্স ট্যুডে।

তিনি বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চলছে তা লঙ্ঘন করে ইয়েমেনের তেল এবং গ্যাস চুরি করার কোন সুযোগ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের সেনারা দেবে না।

ইয়েমেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশের উপকূল থেকে যেমন সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের তেলবাহী জাহাজ লুট করে নিচ্ছে তেমনি তারা ওই প্রদেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল চুরি করছে।

এ অবস্থা চলতে থাকলে ইয়েমেনের সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল ও গ্যাস শোধনাগারগুলোতে হামলা চালাবে। এমনকি সমুদ্রে তাদের তেলবাহী জাহাজেও হামলা হতে পারে।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের আরেক উপদেষ্টা মোহাম্মদ মুফতা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে সমস্ত জাহাজ ইয়েমেনের অপরিশোধিত তেল এবং গ্যাস লুটের কাজে জড়িত তাদের ওপর সরাসরি হামলা হতে পারে।

কয়েকদিন আগে ইয়েমেন থেকে ২০ লাখ ব্যারেলের বেশি তেল চুরি করে সৌদি আরবের একটি ট্যাংকার থাইল্যান্ডের শ্রিরাচা বন্দরে ভিড়েছে। এরপর ইয়েমেনের এ দুই রাজনৈতিক নেতা সৌদি স্বার্থে হামলা চালানোর হুমকি দিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Tuesday, 14 June 2022
27 Time View