সুস্মিতা সেনের সঙ্গে মোদির প্রেম, যা বললেন তসলিমা নাসরিন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক// বলিউড বিশ্বসুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেন। ক্যারিয়ারের লম্বা সময় পার করলেও এখনো বিয়ে করেন নি তিনি। তবে একের পর এক প্রেমে জড়িয়ে আলোচনায় থেকেছেন সর্বদা। এবার ভারতের ধনাঢ্য ব্যবসায়ীর প্রেমে মজলেন সুস্মিতাতার নাম ললিত কুমার মোদী।

তিনি আইপিএলের সাবেক চেয়ারম্যান। ৫৮ বছর বয়সী ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের বিষয়টি গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রে। তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতা সেনের প্রেম নিয়ে আপত্তি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনেরও।আজ শনিবার তসলিমা নাসরিন খোদ সুস্মিতাকেই প্রশ্ন করলেন, ‘তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন….? ’সুস্মিতাকে নিয়ে তসলিমা লেখেন, অনেক বছর আগে, কলকাতা বিমানবন্দরে সাক্ষাৎ।

প্রথম আলাপেই লেখিকাকে বুকে জড়িয়ে ধরেছিলেন সুস্মিতা। বলেছিলেন, ‘ভালবাসি!’তসলিমা সে দিন প্রথম বুঝেছিলেন, সৌন্দর্য বা শারীরিক উচ্চতায় নয়, সুস্মিতা অনেকটাই দীর্ঘাঙ্গী তার আচার-আচরণেও। সেই দিন থেকেই তসলিমার সুস্মিতা-প্রেম। অভিনেত্রীর ব্যক্তিত্বের জৌলুস চোখ ধাঁধিয়ে দিয়েছিল লেখিকার।

সেই ভাললাগা আরও গাঢ় হল, যখন জানলেন অল্প বয়সেই দুই দত্তক কন্যার মা তিনি।তসলিমার বিশেষণে, সুস্মিতা প্রচণ্ড সৎ, সাহসী, সচেতন, স্বনির্ভর, দৃঢ়, ঋজু। সেই নারী যিনি ধনী, কিন্তু বেটিং কেলেঙ্কারিতে কলঙ্কিত। গ্রেফতারি এড়াতে লন্ডনে, এমন ব্যক্তির সাথে সম্পর্ক- এইটিই নিতে পারছেন না লেখিকা।

এই জায়গা থেকেই পর্দার ‘আর্যা’র প্রতি তাঁর আক্ষেপ, ‘নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?

সূত্র : আনন্দবাজার পত্রিকা