Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুনের উপস্থিতে তার পক্ষে চিলমারী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন গত ২৮ আগস্ট রবিবার রাত আনুমানিক ১০টার সময় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন প্রচারনা শেষে বাড়ী ফেরার পথে কালিদাসপুর-লালনগর মাঝামাঝি এলাকায় আসলে কতিপয় সন্ত্রাসী আকস্মিক আক্রমন করে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে এতে তিনি গুরুতর জখম হলে স্হানীয় লোকজন উদ্ধার করে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদ্বয় ও ১৩টি ইউপি চেয়ারম্যানগণ কতিপয় দুস্কৃতিকারী কর্তৃক হেলাল ভাইয়ের উপর অতর্কিত হামলা করে প্রাণ নাশের অভিপ্রায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।সেই সাথে অনতিবিলম্বে সুষ্ঠ তদন্ত করে এই হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ সহ ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:24 pm, Tuesday, 30 August 2022
22 Time View