Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশের জলসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

বাগেরহাটে জেলা প্রতিনিধি:-বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ৩১ জন ভারতীয় জেলে ও দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গত ৩১ আগস্ট কোস্ট গার্ডের টহল জাহাজ মনসুর আলী ‘এফভি মঙ্গল চান্দী-২৫’ ও ‘এফভি মঙ্গল চান্দী-৩’ নামে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার আনুমানিক সড়ে ছয়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় দুইটি বিদেশী ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে।

ট্রলারসমূহ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ ধাওয়া করে পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল বাংলাদেশের জলসীমানায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ট্রলারদ্বয় ও ৩১ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:19 pm, Thursday, 1 September 2022
30 Time View