কুষ্টিয়া দৌলতপুরে বিজিবির অভিযানে সাড়ে আট লাখ টাকার মাদক উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে মদ ও গাঁজাসহ ৮ লাখ ৬৮ হাজার ৭৫ টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান অভিযানে এসব মাদক উদ্ধার হয়।রবিবার (১৮ সেপ্টম্বর) র‌্যাব সূত্রে এই তথ্য জানা গেছে। তবে মাদক উদ্ধার অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানায় সূত্র।

বিজিবি জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ দৌলতপুর সীমান্তে অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় মদ, ১৮৯ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা, ৫০০ পিস যৌন উত্তেজক সিলডিনাফিল ট্যাবলেট এবং ২ হাজার ৬‘শ ৪৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার এসব মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৭৫ টাকা।