Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী আটক

রাকিব হাসান (কুষ্টিয়া) // কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের, হাচান পুর গ্রামের রুহুল আমিন আজিজের ছেলে মাদক ব্যবসায়ী নাইচ আলী (২৪) কে ৩০ পিচ নেশাদ্রব্য ইয়াবা সহ হাতেনাতে আটক করেছে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই এলাকার রুহুল আমিন আজিজের ছেলে নাইচ আলী বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছিলো। তারি ধারাবাহিকতায় রোববার (০৯/১০/২০২২) ইং তারিখ দুপুর তিনটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এসআই সাব্বিরের নেতৃত্বে , এস আই সেলিম, কনেস্টবল জামিরুল ও সাকিলের অভিযানে নেশাদ্রব্য ও ইয়াবা বিক্রি করার সময় ৩০ পিচ ইয়াবা টেবলেটসহ হাতেনাতে নাইচ কে আটক করে।

আটককৃত নাইচ এর সম্বন্ধে এস আই সাব্বির জানান, ঐ এলাকায় নাইচ সহ বেশ কিছু মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছ। তাদেরকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে । এদিকে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু বলেন, সে মাদক ব্যবসা করতো কি না সেটা আমি সঠিক ভাবে জানতাম না। তবে মাদকের সাথে যদি তার সংশ্লিষ্টতা থেকে থাকে অবশ্যই তার আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রিফাইতপুর ইউনিয়নের হাচান পুর গ্রামের রুহুল আমিন আজিজের ছেলে নাইচ আলী তার নিজ বাড়িতে নেশাদ্রব্য ইয়াবা টেবলেট বেচাকেনা করছে এমন অবস্থায় দৌলতপুর থানার একটি চৌকস আভিধানিক দল সেখানে অভিযান পরিচালনা করলে তাকে ৩০ পিচ ইয়াবা টেবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, উপজেলায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:09 pm, Sunday, 9 October 2022
22 Time View