Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মোদির মেয়ে পরিচয় দেওয়া কে এই অবনি

অনলাইন ডেস্ক:- সম্প্রতি অবনি মোদি নামের একজন নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়ে হিসেবে ঘোষণা দেন। তার কথা শুনে সবাই রীতিমত বিষ্মিত হয়েছিল। সবার জানেন অবনী নামে নরেন্দ্র মোদির কোনো মেয়ে নেই। অথচ কোথাকার কোন অবনী নিজেকে তার মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছেন। চাঞ্চল্যকর এই ঘটনার জন্ম দেওয়া এই অবনী কে জানেন?গুজরাটের গান্ধীনগরে জন্ম অবনি মোদির।

সেখানেই বড় হয়ে ওঠা। আহমেদাবাদের এইচএল কলেজে পড়াশোনা করেন অবনি। কলেজের নানারকম ইভেন্টে অংশ নিতেন তিনি। ধীরে ধীরে অভিনয়কে ভালোবেসে ফেলেন। স্নাতক হওয়ার পর একটি বেসরকারি চ্যানেলে সঞ্চালনার কাজ পান। সেই থেকে শুরু। পাশাপাশি, একাধিক বিজ্ঞাপনের কাজ করতে থাকেন অবনি। অবশেষে Naan Rajavaga Pogiren নামের একটি তামিল ছবিতে কাজের সুযোগ পান তিনি।

নকুল কুমারের বিপরীতে কাজ করেন। এরপর গুলাব নামের একটি শর্ট ফিল্মে দেখা যায় তাঁকে। ২০১৫ সালে মধুর ভান্ডারকারের ‘ক্যালেন্ডার গার্লস’ নামের ছবিতে কাজের সুযোগ পান অবনি। ওই ছবিতে নাজনিন মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর গুজরাটি ছবি ক্যারি অন কেশরে কাজ করেন। তবে ২০১৬ সালের পর বিনোদন জগৎ থেকে উধাও হয়ে যান তিনি।

এবার ফিরলেন মোদি জি কি বেটি হয়ে।আরও একবার ধাক্কা খেলেন তাই না? আসলে গত ১৪ অক্টোবর ‘মোদি জি কি বেটি’ নামের একটি ছবি রিলিজ করেছে। এডি সিং পরিচালিত এই ছবিটি দু’দিনেই দর্শকহৃদয় জয় করে নিয়েছে। আর করবে নাই বা কেন? এ ছবির অভিনেত্রী অবনি দাবি করেছেন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্যা। এসবই অবশ্য ছবিতে অভিনয়ের অংশ।

ছবিতে দু’জন বোকা জঙ্গির গল্প দেখানো হয়েছে। যারা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় ঠিকই। কিন্তু, শেষমেশ নিজেদের মূর্খ প্রতিপন্ন করে। টিভিতে তারা দেখে, একজন মেয়ে নিজেকে মোদিজির কন্যা বলে দাবি করছে। সেই ভুয়া খবরেই বিশ্বাস করে তারা। এরপর ভারত থেকে ওই মেয়েটিকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে চলে যায়। ছবির গল্প এভাবেই এগিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:50 am, Monday, 17 October 2022
21 Time View