সৎ বাবার বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- রাজধানীর কদমতলীতে সৎ বাবার হাতে চার বছরের শিশু সন্তান নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুটির নাম আব্দুল্লাহ (৪)। এ ঘটনায় অভিযুক্ত সৎ পিতা মো. রাজু কে আটক করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।তিনি বলেন, আমরা সোমবার (২৪ অক্টোবর) বিকেলে সংবাদ শুনে ওই থানার নামা শ্যামপুর বটতলা ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। শিশুটির মা’ কলি আক্তারের অভিযোগে শিশুটির সৎ বাবা রাজুকে আটক করা হয়েছে। নিহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির জন্মদাতা পিতা শিশুটির মাকে ২/৩ মাসের অন্তঃসত্ত্বা রেখে চলে যায়। চার মাস সংসার হয়েছিল তাদের। সম্প্রতি দুই বছর আগে এই সন্তান কে নিয়েই পরিবহন শ্রমিক মো. রাজুর সাথে বিবাহ হয় কলি আক্তারের।কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) অনিক গোব তিনি বলেন, গতকাল রাতে শিশুটি বাসার খাটের ওপর খেলছিল। সেসময়ে তার বাবা রাজু তাকে চড় দেয়।

এতে সে খাটের উপর থেকে পড়ে যায়। রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে শিশুটি। পরদিন সকালে ঘুম থেকে আর না ওঠায় ডাকাডাকি করে তার মা।তিনি বলেন, আমাদের সংবাদ দেয়া হয় আজ বিকেলে। সংবাদ শুনে বিকেল সাড়ে চার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ঐ আঘাতেই মৃত্যু, না অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।