Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল : রাষ্ট্রদূত

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে’ বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে এ কথা বলেন নেপালের রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

নেপালের রাষ্ট্রদূতের বরাতে ইহসানুল করিম জানান, নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, তবে তাদের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পরে এর পরিমাণ আরও বাড়বে। প্রকল্পটি সম্পন্ন করার পর নেপাল বাংলাদেশকে আরও বেশি বিদ্যুৎ দিতে সক্ষম হবে।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে নেপালের রপ্তানির উদ্দেশে ব্যবহার করতে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এই বন্দরটি বুড়িমারী বন্দরের চেয়ে নেপালের কাছাকাছি বলে জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ দিয়ে নেপালের সহায়তার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:26 pm, Tuesday, 25 October 2022
28 Time View