Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদন:- নথি চুরি করার চেষ্টার অভিযোগে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন ফকির।

তিনি বলেন, গত ৪ জুলাই রোজিনা ইসলামকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোরশেদ আলম খান।

আগামী ১৫ নভেম্বর এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে বলেও জানান এসআই নিজামুদ্দিন ফকির।প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ মে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে আটকে রেখে নির্যাতন করেন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।

নির্যাতনের পর শাহবাগ থানা পুলিশের হাতে রোজিনাকে তুলে দেওয়া হয়। রাত ১২টার পর তার বিরুদ্ধে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ মামলা করে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ওই বছরের ২৩ মে দুটি শর্তে অন্তর্বর্তীকালীন জামিন পান রোজিনা ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:41 pm, Wednesday, 26 October 2022
15 Time View