Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন হলো খাদ্য ভাণ্ডার। তাদের যুদ্ধের কারণে দ্রব্যমূলের দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না কমবে, সে বোকার স্বর্গে বাস করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে।এ সময় বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন।

ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।”স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদের আহ্বান করবো এক বছর অপেক্ষা করুন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি।

দেশের জনগণ মনে করেন বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।তিনি বলেন, ঢাকা, চট্রগ্রাম অবস্থান করে দখল করবেন এভাবে জনগণের দুর্ভোগের সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না।

আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না বলে যোগ করেন মন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:50 pm, Wednesday, 26 October 2022
16 Time View