আস্থা রয়েছে বলেই মানুষ ভোট দিয়েছে, আবারও দেবে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে; আবারও দেবে।

যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, গ্রেনেড-বোমা হামলাকারী ও অর্থ পাচারকারী, জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের ধরতে হবে। তাদের কোনো ছাড় নেই।আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় সম্মেলনের বিষয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে সম্মেলনের ব্যয় কমাতে হবে। তাই সম্মেলন হবে সাদামাটা।

এ সময় তিনি প্রস্তুতি কমিটি গঠনেরও নির্দেশ দেন। এর আগে বৈঠকে যোগ দিতে বিকেল সাড়ে ৩টায় গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যরা।