Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

নির্দেশের অপেক্ষায় বিএনপির এমপিরা

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে নির্দেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, হারুন, রুমিনসহ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে তৈরি হয়ে আছেন। দল থেকে যেকোনো সময় তাদেরকে পদত্যাগ করতে নির্দেশ দেবে। এখন শুধু ঘোষণা বাকি।তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।

‍‍সরকারকে সংসদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে।বিএনপির এই নেতা বলেন, আজকের এই সমাবেশের দিকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ার নজরও রয়েছে।

ফখরুল বলেন, সরকার নাকি বিরোধী দল, জনগণকে ভয় পায় না। তাহলে দুই দিন আগে গাড়ি বন্ধ করে দিলো কেন? কেন আমাদের নেতাদের গুলি করে মারে?তিনি বলেন, এই সমাবেশের লক্ষ্য একটাই, হাসিনা কবে যাবে? তার সরকার কবে যাবে? দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।

আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। ৬০০ নেতাকর্মীকে গুম করেছে। বহু মানুষকে হত্যা করেছে। তাই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:06 pm, Saturday, 29 October 2022
25 Time View