Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

৯৯৯-এ ফোন দিয়ে চোর বললো ‘খুব বিপদে আছি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- ৫ চোর রাতের আঁধারে অন্যের ঘেরে জাল ফেলে মাছ ধরছিলেন। পাশের ঘেরে পাহারায় থাকা ব্যক্তি টের পেয়ে সেই খবর জানান মালিককে। এরপর ঘেরের মালিক লোকজন নিয়ে আসলে পাঁচ চোর পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

পরে গণপিটুনি থেকে বাঁচতে তাদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া ওই পাঁচ ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম, মোস্তাকিন হোসেন, মিজানুর রহমান, হুসাইন বাবু ও শাহারুল ইসলাম।পায়রাডাঙ্গা গ্রামের ঘেরমালিক শরিফুল ইসলাম বলেন, গ্রামের দক্ষিণ বিলে তার পাঁচ বিঘার একটি মাছের ঘের আছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচ ব্যক্তি ওই ঘের থেকে মাছ ধরছিলেন। পাশের ঘেরে পাহারা দেওয়া আবদুল্লাহ নামের একজন দেখতে পেয়ে তাকে মুঠোফোনে জানান। তাৎক্ষণিকভাবে তিনি লোকজন নিয়ে চোর ধরার চেষ্টা করলে তারা দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তাদের মধ্যে একজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সাহায্য চান। ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ৯৯৯ নম্বরে ফোন করে ‘খুব বিপদে আছি’ বলে সাহায্য চান। পরে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে জানা যায়, তারা ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে স্থানীয় ব্যক্তিদের গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন করে সাহায্য চেয়েছিলেন।

ওসি আবু জেহাদ ফখরুল আলম খান আরও বলেন, এ ঘটনায় ঘেরের মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:21 pm, Monday, 31 October 2022
19 Time View