Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

ধর্মীয় অনুভূতিতে আঘাত, দুজনের ১৫ বছরের কারাদণ্ড

রাজশাহী বিভাগীয় সংবাদদাতা:- রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দাঙ্গা সৃষ্টির অভিযোগে দুই যুবককে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনায়েতউল্লাহপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ওয়াসিম আল রাজী (৩৩) ও অলোকছত্র এলাকার নওশের আলীর ছেলে নাসিম আলী (২০)।

জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট অন্যের নাম দিয়ে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামিরা ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত দুটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টির জন্য করা হয়। পরে বিষয়টি নজরে আসার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার চার্জশিট দাখিল হলে আদালতে বিচার শুরু হয়।

এ ছাড়া বিচার শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বলেন, দুজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া তাদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই জরিমানা অনাদায়ে আসামিরা আরও দেড় বছর করে সাজাপ্রাপ্ত হবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:44 pm, Tuesday, 1 November 2022
29 Time View