Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

সংবাদ প্রকা‌শে সাংবাদিকদের বাধা দেয় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সংবাদ প্রকা‌শে সাংবাদিকদের সরকার কোন ধরনের বাধা দেয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সাংবাদিকরা বর্তমানে স্বাধীনভাবে তা‌দের কাজ কর‌তে পারছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ বেস্ট রি‌পোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতা এক‌টি চ্যালে‌ঞ্জিং পেশা।

সাংবাদিকদের দেশের কল্যাণে আ‌রও অবদান রাখতে হবে।এবছর ৪‌টি ক্যাটাগরিতে ১১ জন রি‌পোর্টার‌কে পুরস্কার দেয়া হয়। এদিন বিকেল সাড়ে ৩টায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারের মূল্যমান ৭৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারের মূল্যমান ৫০ হাজার টাকা।

রাষ্ট্রপতির সৌজন্যে ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক অ্যাওয়ার্ডের মূল্যমানও এক লাখ টাকা। অর্থের সাথে প্রতিটি পুরস্কারে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Tuesday, 1 November 2022
10 Time View