Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

আমলাতান্ত্রিক মনোভাব বাদ দিয়ে জনগণের সেবক হতে হবে : প্রধানমন্ত্রী

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে জনগণের সেবক হিসেবে নিজেদের আত্মনিয়োগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে জনগণের সেবক হিসেবে নিজেদের আত্মনিয়োগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (২ নভেম্বর) বিসিএস প্রশাসন একাডেমির ১২৪, ১২৫, ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।‘সরকারি কর্মচারি ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদেরকে জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে। অর্থাৎ জনগণের সেবক হিসেবেই নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। জনগণের সেবা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, পাকিস্তান আমলে কোনো বাঙালি একমাত্র কর্নেল ছাড়া সচিব, জেনারেল ও মেজর জেনারেল হতে পারতো না। দেশ স্বাধীন হওয়ার পর আমরা সব কিছুই হতে পারছি। সে কথা মনে রেখেই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্রত নিয়ে কাজ করতে হবে।

সরকারপ্রধান বলেন, কোথাও নিযুক্ত হলে বিভিন্ন জন বিভিন্ন দেন-দরবার নিয়ে আসবে। সেদিকে ভ্রুক্ষেপ না করে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:04 pm, Wednesday, 2 November 2022
18 Time View