সেমির লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খেলাধুলা প্রতিবেদক:- অঘটনের বিশ্বকাপে সুবর্ণ সুযোগ এসেছে টাইগারদের সামনে। আপাত দৃষ্টিতে যেটা অসম্ভব মনে হচ্ছিল, নেদারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হারে সেটিই সম্ভব হয়েছে।

সেমির দুয়ার খুলেছে বাংলাদেশের সামনে। পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে টসে জিতেছে অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছেন প্রথমে ব্যাটিং করতে চান। কারণ হিসেবে জানিয়েছেন উইকেটের প্রকৃতির কথা। বললেন, ‘আমরা আগে ব্যাট করব।

শুষ্ক উইকেট মনে হচ্ছে। বোর্ডে রান রেখে আমরা সেটা রক্ষা করতে চাই। খেলাটার গুরুত্ব আমরা জানি। আমাদের ভালো খেলতে হবে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।