Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাজারের প্রভাব পড়ল দেশেও, দাম বাড়ল স্বর্ণের

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে।আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে তিন মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। বিশ্ববাজারে এমন দাম বাড়ায় দেশের বাজারেও এ ধাতুটির বাজারে প্রভাব পড়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে একপর্যায়ে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নেমে যায়। তবে এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকে স্বর্ণের দাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:24 pm, Saturday, 12 November 2022
15 Time View