Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোনো ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্ক নয়

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- আমানত নিয়ে ব্যাকের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকরা ১৬২৩৬ নম্বরে কল করে তাদের অভিযোগ জানাতে পারবে। অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Sunday, 13 November 2022
20 Time View