Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর: জ্বালানি, খাদ্য সরবরাহ নিয়ে আলোচনা করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক:- আগামী ২২ নভেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আরও জানিয়েছেন, ২৩ নভেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। তার সফরে জ্বালানি সংকট, গম আমদানিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হতে পারে।

বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে বৈদেশিক সম্পর্কের বহুমুখীকরণের প্রয়োজনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের কাজ করছে বলে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন।

সেমিনারে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেয়ার কথা বলেন পররাষ্ট্র সচিব। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি, শ্রমিক অভিবাসন, শান্তিরক্ষা, প্রযুক্তি এবং শিল্প সহযোগিতা এবং মানব সম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:02 pm, Sunday, 13 November 2022
14 Time View