Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান জেলা প্রতিনিধি:- বান্দরবানের থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, রোয়াংছ‌ড়ি ও রুমাতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেজন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা ২০ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দ ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নি‌ষেধাজ্ঞার পর ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রা হয়েছিল। তবে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। ১৩ ন‌ভেম্বর থে‌কে বুধবার (১৬ ন‌ভেম্বর) পর্যন্ত এই তিন উপ‌জেলায় আবা‌রেও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়।

সর্বশেষ আজ থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) থে‌কে আরও চার দিন রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:28 pm, Wednesday, 16 November 2022
20 Time View