Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

প্রধানমন্ত্রীকে নিয়েই বিএনপির সব চক্রান্ত: ওবায়দুল কাদের

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম পি। তাই তাকে নিয়েই দলটির সব চক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কখনও সরকারের উন্নয়ন দেখে না। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। জ্বালায় জ্বালায় মরছে বিএনপি। দলটি যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ কখনোই অনিশ্চয়তার দিকে যাবে না। যত ষড়যন্ত্রই করুক।ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। ১৯বার শেখ হাসিনার ওপর প্রাণনাশের হামলা হয়েছে। তাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবে, আপস করাবে এমন সুযোগ নেই।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি এখন ডিসেম্বরের ১০ তারিখ নিয়ে ডিফেন্স মুডে। আগে মনে হয়েছিল, আবার হাওয়া ভবন এলো। এখন বলে আমাদের এমন কোনো কথা ছিল না। অথচ তারা বলেছিল ১০ তারিখে ঢাকায় বিজয় মিছিল করবে। এখন বলে আমরা সমাবেশ করবো, অনুমতি চাই। মুখে বলছে রক্ষণাত্মক শোডাউন, অন্তরে বলছে আক্রমণাত্মক শোডাউন। কিন্তু কোনো লাভ হবে না। শেখ হাসিনা কত জনপ্রিয় তা নির্বাচনেই প্রমাণ হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Friday, 18 November 2022
27 Time View