Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাক পরলেই জেল!

আন্তর্জাতিক সংবাদ:- চলতি মাসের ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল।

তবে প্রথমবারের মতো বিশ্বকাপটা মুসলিম দেশ কাতারে হওয়ায় বেশ কিছু নির্দেশনা জারি করেছে দেশটি।

নতুন নির্দেশনা অনুযায়ী, কাতারে দর্শকরা খোলামেলা পোশাক পরতে পারবে না। তাদের সব সময় শরীর ঢেকে রাখতে হবে। বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে। কোনো নারী দর্শক খোলামেলা পোশাক পরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যেতে হতে পারে জেলে।জানা গেছে, কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন খোলামেলা পোশাক না পরে। মূলত কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে তাদের। তবে দর্শকদের কোনও বিশেষ পোশাক পরতে বলা হচ্ছে না বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ওই সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারেন। তবে খোলামেলা পোশাক পরা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, মিউজিয়াম ও অন্যান্য সরকারি দপ্তরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে তাদের।এ ব্যাপারে কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুলরহিমান বলেছেন, স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি।

সেই ক্যামেরার সাহায্যে বিশেষ একটি আসনের দিকেও ভাল করে লক্ষ্য রাখা যাবে। পুরো বিষয়টা রেকর্ড করা হবে। তা হলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখব আমরা।

ফিফা অবশ্য জানিয়েছে, দর্শকরা চাইলে যেকোনো পোশাক পড়তে পারবেন। সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তারা পোশাক পড়েন।

এর আগে ম্যাচ চলাকালীন অ্যালকোহল পানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:44 pm, Friday, 18 November 2022
31 Time View