Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

সমাবেশের নামে অগ্নিসন্ত্রাস করলে উপযুক্ত জবাব: নাছিম

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- বিএনপি সমাবেশের নামে আবার যদি কোনো অগ্নি সন্ত্রাস করে, জনগণের কোনো ক্ষতি করে, সরকারি সম্পদ নষ্ট করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ।

শুক্রবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ সভায় উপস্থিত ছিলেন।বিএনপির সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমরা আমাদের সম্মেলন নিয়ে ব্যস্ত।আমরা বিএনপি জামায়াতকে নিয়ে ভাবতে চাই না। তাদের নিয়ে কোনো ভাবনা বা মাথা ব্যথা কোনোটাই নেই আমাদের।

তারা ১০ তারিখে সমাবেশ করতে চাচ্ছে, করবে। তবে তারা যদি সমাবেশের নামে আবার কোনো অগ্নি সন্ত্রাস করে, জনগণের কোনো ক্ষতি করে, সরকারি সম্পদ নষ্ট করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে।আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, এবারের সম্মেলন খুবই সাদামাটাভাবে অনুষ্ঠিত হবে। বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অবস্থা চিন্তা করে আমরা এবার কোনো আলোকসজ্জা করবো না।

যেটুকু না করলেই নয়, শুধুমাত্র সেটুকুই হবে।তিনি বলেন, সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ থেকে বয়োবৃদ্ধ কাউন্সিলররা ঢাকায় আসবেন। তাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রতিটি বাসস্ট্যান্ডে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং তারা একটা নির্দিষ্ট রঙের ড্রেস পরা অবস্থায় থাকবে। তারা সেখানে থেকে সবাইকে সহযোগিতা করবে।

নাছিম বলেন, বিজয়ের মাসে এই সম্মেলন জাতির কাছে, বাংলাদেশের মানুষের কাছে ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জন, সাফল্য, গৌরবগাঁথা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে। সেই সংগঠনের সম্মেলনকে ঘিরে দেশব্যাপী একটা অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এসময় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউর হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Friday, 18 November 2022
24 Time View