Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদী জেলা প্রতিনিধি:– জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।

আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এই কাজ করেছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ নিরসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে তাদেরও কঠোর শাস্তি দেয়া হবে।আসাদুজ্জামান বলেন, বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে।

আওয়ামী লীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত্র করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে; তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Wednesday, 23 November 2022
12 Time View