Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

নতুন দুই বিভাগ গঠনের প্রস্তাব স্থগিত

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ব্যয় সংকোচন নীতির কারণে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগ গঠনের প্রস্তাব স্থগিত করেছে সরকার; আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা শেষে তিনি এ কথা জানান। বলেন, বাকি এজেন্ডাগুলো অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে, বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করার প্রক্রিয়া চলছিল। যা স্থগিত করা হলো।এর আগে, গত ২ জুন নিকার বৈঠকের তারিখ নির্ধারিত ছিল।

ওই বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব। কিন্তু পরে সেই বৈঠক স্থগিত হয়।গত বছরের ২১ অক্টোবর এবং ৭ ডিসেম্বর ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

যদিও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ‘ফরিদপুর’ ও ‘কুমিল্লা’ নামে বিভাগ গঠনের দাবি রয়েছে।উল্লেখ্য, বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার মধ্যে রয়েছে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর। অন্যদিকে, বৃহত্তর কুমিল্লার তিনটি জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এবং বৃহত্তর নোয়াখালীর তিন জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:11 pm, Sunday, 27 November 2022
17 Time View