Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

স্ত্রীর বটির কোপে স্বামী নিহত

বরিশাল বিভাগ সংবাদদাতা:– বরিশালে পারিবারিক কলহের জেরে ব‌টি দি‌য়ে কুপিয়ে স্বামী শেখ ইকবাল কবির (৬০)কে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করেছে বরিশাল মে‌ট্রোপ‌লিটনের কাউনিয়া থানা পুলিশ। সোমবার রাতে বরিশাল নগরীর পলাশপুর এলাকার এ ঘটনা ঘটে।

নিহত শেখ ইকবাল কবির এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে। স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে ইকবাল বাসার ছাদে বসেছিলেন।

এ সময় পেছন থেকে তাকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। ইকবালের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান স্বজনরা। গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। ইকবালকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন। এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ইকবালের ভাতিজা সোহাগ। কাউনিয়া থানার উপ-প‌রিদর্শক এনামুল জানান স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:45 pm, Tuesday, 29 November 2022
19 Time View