Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

কসবায় ৫৩ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি// ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকে করে গাঁজা পাচারের সময় ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদরের ভাদুঘর এলাকার মো: বকুল ঢালীর ছেলে মুন্না ঢালী (২৪), কসবার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা কসবার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কে মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় গাঁজাবাহী ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহিউদ্দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:19 pm, Friday, 2 December 2022
26 Time View