Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

১০ ডিসেম্বর ঢাকায় ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক:- আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সমাবেশকে ঘিরে যোগাযোগ ও যানবহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে ব্যাঘাত হতে পারে। সমাবেশের কারণে সংঘর্ষ-সংঘাতও হতে পারে, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও থাকতে পারে।

ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও সম্ভবত বেড়েছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের বড় ধরনের জমায়েতসহ রাজনৈতিক র‍্যালি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশের স্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপি নেতাদের মতবিরোধ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও কথার লড়াই শুরু হয়েছে এই সমাবেশকে ঘিরে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:15 pm, Tuesday, 6 December 2022
29 Time View