Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা

জীবনে একটি টাকাও হারাম খাইনি: ওয়াসার এমডি

মানকি মিয়া স্টাফ রিপোর্টার:- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, আমার জীবনে একটি টাকাও হারাম খাইনি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরানবাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।\তাকসিম এ খান বলেন, যদি আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না। যদি গতকালের ঘটনায় আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে আগামী এক-দুই মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে যদি আইন ভাঙা হয়ে থাকে তাহলে ব্যবস্থা কেন নেওয়া হলো না? আইন সঠিকভাবেই মানা হচ্ছে। কোথাও আইন ভাঙা হয়নি।

এর আগে, দুদকের দেওয়া প্রতিবেদন দেখে ওয়াসার এমডির নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে করা রিট মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।  

ওয়াসার বিভিন্ন প্রকল্পে ৩২শ কোটি টাকা দুর্নীতি অভিযোগে আপনারও নাম থাকার বিষয়ে জানতে চাইলে  তাকসিম এ খান বলেন, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রজেক্ট সংক্রান্ত অভিযোগ সবই অসত্য। যদি দুর্নীতি হয়েই থাকে আপনারা অনুসন্ধান করে কী করলেন? এই অভিযোগটি ২০১৫ সালের। গত সাত বছরে কোনো তদন্তে ও অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হয়নি। কোনো মামলাও হয়নি।  

ওয়াসার কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ২০১০ সালের রোড ম্যাপে ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বহু কর্মকর্তা-কর্মচারীকে অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। যারা অবৈধ কাজ করতেন তাদের এই কাজের সুযোগ বন্ধ করে দিয়েছি। তারা কি আমার ওপর সন্তুষ্ট থাকবেন? অসাধু কর্মকর্তারাই চেষ্টা করছেন আমাকে হেয় করতে এবং ওয়াসার পদ থেকে সরিয়ে দিতে।  

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:54 pm, Wednesday, 7 December 2022
18 Time View