Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ: বিপ্লব কুমার

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, আশা করি বিএনপি সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে।

কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের এ কথা জানান বিপ্লব কুমার।

এ সময় তিনি আরও বলেন, আমরা বলেছি, আমাদের পুলিশ সদস্যরা যেন সব সময় সতর্ক অবস্থায় থাকে। কারণ, আপনারা দেখেছেন, আমাদের পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে আঘাত করা হয়েছিল, ককটেল ছোড়া হয়েছিল।

তারা (বিএনপি) কোনোভাবেই যেন জনগণের জানমালের এবং আমাদের দায়িত্বরত সহকর্মীদের (পুলিশ) কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য সর্বাবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ সদস্যদের।

গণসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা-সে বিষয়ে তিনি বলেন, আমরা সেটা বলিনি। আমরা বলেছি, আমরা সতর্কাবস্থায় আছি। সমাবেশ যারা করছে, তারা সমাবেশ করবে।

যানবাহন চলাচলে কোনো নির্দেশনা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির পক্ষ থেকে যান চলাচল নিষিদ্ধের বিষয়ে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়নি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:02 pm, Saturday, 10 December 2022
17 Time View