মানিক মিয়া স্টাফ রিপোটার// স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে এ কার্যক্রম পুরোপুরি নির্মূল না হলেও আমাদের দেশে কর্মসূচি চলমান।
১৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুটি হেলিকপ্টার পেয়েছে। এ ছাড়া আরও দুটি পুলিশ হেলিকপ্টার আনা হচ্ছে।
সকাল ৭টা ৫০ মিনিটে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মহিলা পুলিশ নেটওয়ার্ক সমিতি এবং মহিলা কল্যাণ সমিতি পুলিশ পুষ্পস্তবক অর্পণ করেন।







