আওয়ামী লীগই দেশে গণতন্ত্রের ধারা বজায় রেখেছে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা // আওয়ামী লীগই একমাত্র দল, যারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপিসহ মিলিটারি ডিক্টেটরদের হাত ধরে যেসব দল তৈরি হয়েছে, সে দলগুলোর মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নেই।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জাতীয় কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল দেশের মানুষকে শোষণ-বঞ্চনার হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে। যারা মার্শাল ল দিয়ে ক্ষমতায় এসেছে, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন প্রশ্নও রাখেন।জিয়াউর রহমান দেশে খুন-গুমের সংস্কৃতি চালু করেছিল বলে এ সময় অভিযোগ করেন শেখ হাসিনা।