Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের নেটওয়ার্ক বন্ধে কমিটি গঠন হয়েছে

কাকলি সুলতানা বিশেষ প্রতিনিধি // স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বন্ধে কমিটি গঠন করা হয়েছে।রোববার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন, আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। এ জন্য একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা শিগগিরই একটা সমাধান বের করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেষ্টনী, টহল রাস্তা ও ওয়াচ টাওয়ার নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ করেছে। এখন শুধু নিয়ন্ত্রণ কক্ষগুলো তৈরির কাজ বাকি আছে। দ্রুতই কাজ শেষ হবে।তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা হচ্ছে। এ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ও বন্ধু দেশগুলোও কাজ করছে। আমরা আশা করছি, শিগগিরই এর সমাধান হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:19 pm, Sunday, 18 December 2022
23 Time View