সারিকার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেকস:– প্রথম বিয়ে শেষ হওয়ার পর সুখ খুঁজতে দ্বিতীয়বার বিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরীন। জিএস বদরুদ্দিন আহমেদ রাহীকে সঙ্গী হিসেবে বেছে নেন। তার স্বামী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেসবাদক।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর বাগদান সারেন সারিকা-রাহী। তবে বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এ অভিনেত্রী। তার অভিযোগের প্রেক্ষিতে রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন। আগামী ২১ ডিসেম্বর পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিনেত্রী সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন করেন তার স্বামী রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন তিনি।জানা যায়, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে এ বিষয়ে এক সালিস বৈঠকে কথোপকথনের এক পর্যায়ে সারিকার স্বামী দাবি করেন, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হবে। দাবিকৃত টাকা না দিলে তিনি সারিকার সঙ্গে সংসার করবেন না। এমনকি তিনি অন্যত্র বিয়ে করবেন বলেও জানান।