Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

বিএনপি ও জাপা তাদের সম্পদ ও ক্ষমতা গড়ে তুলেছে

মানিক ঢাকা:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে। তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ তৈরি করেনি।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় তারা দাবি করে যে, অনেক বছর ক্ষমতায় থেকেছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ক্ষমতায় থেকে তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি। জনগণের ভাগ্য গড়া আওয়ামী লীগের কাজ। আমরা সেই কাজটাই করছি। মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের বড় শক্তি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংগঠন মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা। বিএনপি ও জাতীয় পার্টি তো গড়ে উঠেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে। ক্ষমতা দখলকারী মিলিটারি শাসকের পকেট থেকে এরা বের হয়ে এসেছে, এরা ভাসমান। কাজেই জনগণের প্রতি এদের দায়িত্ব নেই।

প্রধানমন্ত্রী তিনি বলেন, অনেক বড় বড় দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা কখনও আমাদের স্বাধীনতা পছন্দ করবে না। কিন্তু জনগণকে যদি সঠিক পথে রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।এ সময় গণভবনে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:50 pm, Sunday, 25 December 2022
15 Time View