সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যত দ্রুত বিচার হবে অপরাধ তত কম: প্রধানমন্ত্রী
মানিক ঢাকা:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত দ্রুত মামলার বিচার হবে, অপরাধের হার কমবে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য যা যা করা প্রয়োজন সরকার করছে।তিনি বলেন, ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারও নিশ্চিত করেছি। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেও সরকার সব করছে।
শেখ হাসিনা বলেন, বিচারকরা রায় দিয়ে বাড়ি ফেরার সময় নানাভাবে আক্রমণের শিকার হতে পারেন। সেজন্য আমরা বিচারকদের নিরাপত্তা জোরদার করার নানান পদক্ষেপ গ্রহণ করেছি।এ সময় বিচারকদের জন্য আন্তর্জাতিকমানের জুডিশিয়াল একাডেমি করার ঘোষণা দেন সরকারপ্রধান।
Tag :


























