Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

দোলাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন

লালমনিরহাট প্রতিনিধি:- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মংলুলু (৩৬) ও সাদিক হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বুধবার রাত ১টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর ৮এস সাব পিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু (৪০) ও পার্শ্ববর্তী ইউনিয়ন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর ৮ এস সাব পিলারের এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মংগলু ও সাদিক হোসেন। পরে সাথের লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

নিহত সাদিকের চাচা হুমাযুন কবীর জানান, গভীর রাতে সাদিক, মংলুসহ ১৫/২০ জন সীমান্তে যায়। এ সময় ভারতীয় বিএসএফের টহলরত সদস্যরা তাদের গুলি ছোড়ে। এতে দু’জন মারা যান। তাদের লাশ বাড়িতে নেয়া হয়েছে।আরও দু’জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, রাতে সীমান্তের কাঁটাতার সংলগ্ন তাদের লাশ পড়ে থাকে। পরে নিহতের সাথের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।দোলাপাড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:32 pm, Thursday, 29 December 2022
20 Time View