Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পেলের মৃত্যুর পর ব্রাজিল তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে,ব্রাজিল

ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট পেলে, কেউ বলেন ফুটবলের রাজা, সর্বকালের সেরা, কারো কাছে আবার কালো মানিক। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল সম্রাট পেলে। এই কিংবদন্তির মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জইর বোলসোনারো।

ব্রাজিলের জেতা ৫ শিরোপার তিনটিই এসেছে পেলের সময়ে। ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পেলে ছিলেন দলের অন্যতম প্রাণভোমরা। তিনি ব্রাজিলকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এমন একজন খেলোয়াড়কে হারিয়ে শোকে মুহ্যমান ব্রাজিলবাসী। পেলের মৃত্যুতে তাই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।এক আবেগময় বার্তায় ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমি পেলের খেলা দেখেছি। পেলে যখন খেলতো, তখন মাঠে অন্যরকম একটা মুহূর্ত সৃষ্টি হতো। মুগ্ধতা ছড়িয়ে যেত। যখন সে বল পেতো, মনে হতো একটা কিছু হবে। প্রায় সময় সে গোল পেতো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:24 pm, Friday, 30 December 2022
32 Time View