Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

রাজধানীতে জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কয়েকজনকে আটক করা হয়েছে

মেহেদী হাসান ঢাকা // রাজধানীর কয়েকটি এলাকায় আজ শুক্রবার জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় এসব সংঘর্ষের পর পুলিশ কয়েকজনকে আটকও করেছে। এসব সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

রাজধানীর মালিবাগে জামায়াতের একটি মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আজ জুমার নামাজের পর মিছিলকারী ব্যক্তিদের পুলিশ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এটি জামায়াত শিবিরের মিছিল ছিল। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

জুমার নামাজ শেষ হওয়ার পর একটি মিছিল আবুল হোটেলের সামনের রাস্তা হয়ে মৌচাকের দিকে যায়। পুলিশ তাদের বাধা দেয়। তবে এরপরও মিছিল চলতে থাকে। মিছিলটি মালিবাগ মোড়ে পৌঁছালে পুলিশ আবারও বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ ডেইলি বাংলাদেশ টুডে কে বলেন, ‘আমরা ধারণা করছি, এটি জামায়াত শিবিরের মিছিল ছিল। তাদের হাতে জামায়াতের ব্যানার ছিল। তারা পুলিশের ওপর আক্রমণ করেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। কয়েকজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।বিএনপির ঘোষিত ‘যুগপৎ কর্মসূচি’র গণমিছিলের সঙ্গে একাত্ম হয়ে আজ জামায়াতও ঢাকায় একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:55 pm, Friday, 30 December 2022
22 Time View